দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

ইরানে নতুন করে কোনো হামলা হলে তার জবাব আরও দ্রুত, কঠোর ও যন্ত্রণাদায়ক হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন দেশটির পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ।
তিনি বলেন, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরান আর ‘সমানুপাতিক প্রতিক্রিয়া’ দেখাবে না। তেহরানের জবাব হবে আরও কঠোর।
গালিবাফ বলেন, ‘আমেরিকানরা নিশ্চয়ই বুঝতে পেরেছে, সমানুপাতিক জবাবের যুগ শেষ হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আগ্রাসনকারী ঘাঁটিগুলোর বিরুদ্ধে আমাদের সাম্প্রতিক অভিযান কেবল শুরু। তারা যদি এখনো বিষয়টি বুঝতে না পারে, তাহলে অনেক দেরি হয়ে যাওয়ার আগেই তাদের বুঝতে হবে যে খেলার নিয়ম বদলে গেছে।’
ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, সামরিক ও কূটনৈতিকভাবে যুক্তরাষ্ট্রকে মোকাবিলা করার মতো দেশটি তাদের অর্থনৈতিক অভিযানও মোকাবিলা করবে।
সূত্র: আল-জাজিরা
/অ